প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
জামালপুর সমিতি ইউকে'র বহিঃস্কৃত সভাপতি শামীম জামানের প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রকাশঃ
গত ১৬ মে/২০ তারিখে "অর্থ আত্মসাতের অভিযোগে জামালপুর জেলা সমিতি ইউকে’র সাবেক সাধারন সম্পাদক রুহুল আমীন রতন বহিস্কার" শিরোনামে জনদ্বীপ.কম অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। প্রকাশিত সংবাদে সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমীন রতনকে উদ্দেশ্য করে যেসকল তথ্য উপস্থাপন করা হয়েছে তা পুরোদমে মানহানিকর, মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও মনগড়া। প্রকৃতপক্ষে জামালপুর সমিতি ইউকে একটি অরাজনৈতিক সংগঠন। সম্প্রতি সমিতির পক্ষ থেকে জামালপুর অঞ্চলে বন্যা দূর্গতদের সহয়তার জন্য একটি তহবিল গঠন করা হয়। ওই তহবিল থেকে অসহায় দরিদ্র মানুষদের মাঝে ত্রান বিতরনের জন্য সংগঠনের সভাপতি শামীম জামানকে দায়িত্ব দেওয়া হয়।শামীম দায়িত্ব পেয়ে ত্রাণ বিতরণের নামে প্রতারণার আশ্রয় নেয়। সমিতির ব্যানারে ত্রাণ বিতরণের ফটোশুট দেখিয়ে অন্য একটি রাজনৈতিক ব্যানারে কিছু সংখ্যক ত্রাণ বিতরণ করেন। যা সম্পূর্ন সমিতির নীতিমালার পরিপন্থী।বিষয়টি তাৎক্ষণিক সমিতির সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়লে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।পরে সমিতির সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদসরা সাবেক সভাপতি সৈয়দ শামীম জামানের কাছে ত্রাণ বিতরণ বাবদ কত টাকা খরচ হয়েছে তার হিসেব চায়। কিন্তু শামীম জামান হিসেব দিতে তালবাহনা পেশ করেন।এ প্রক্ষিতে সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন জরুরী সভার আহ্বান করেন। ওই সভায় শামীম জামান কৌশলে অনুপস্থিত থাকে।পরে ভিন্ন উদ্দেশ্যে শামীম জামান তার কতিপয় কিছু অনুসারী নিয়ে একটি পকেট কমিটি গঠন করে এবং সমিতির ব্যাংক একাউন্ট নিজের নামে নেওয়ার চেষ্টা করে। যেহেতু ব্যাংকের সিগনেটরী রুহুল আমিন রতন সেহেতু রতনের অভিযোগ তদন্ত করে ব্যাংক কর্তৃপক্ষ যৌথ হিসাব টি বন্ধ করে রুহুল আমিন এর একাউন্টে ব্যালেন্স ট্রান্সফার করে দেয়। যা সাথে সাথেই হোয়াটসঅ্যাপ গ্রুপে সকল কে রুহুল আমিন অবহিত করে এবং ই-মেইল দ্বারা শামিম জামানকে অবগত করেন। উল্লিখিত অবস্থার প্রেক্ষিতে সমিতির সাধারণ সম্পাদক একটি ভার্চুয়াল সভার আয়োজন করেন এবং ওই সভায় সর্বসম্মতিক্রমে সমিতির শৃঙ্খলা ভংঙ্গ এবং গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের দ্বায়ে সৈয়দ শামীম জামানকে স্বপদ থেকে বহিস্কার করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য,রহুল আমিন রতন একজন উচ্চ শিক্ষিত,বিশিষ্ট ভদ্রলোক এবং তিনি দীর্ঘ প্রায় ২০ বৎসর যাবৎ ইউকে তে পরিবার নিয়ে বসবাস করছেন। তিনি বর্তমানে ইউকে তে সুনামধন্য একটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন এবং তার অক্লান্ত পরিশ্রমে মাধ্যমে ইউকেতে জামালপুর কমিউনিটি কে একত্রিত করে একটি কমিটি গঠন করা হয়। যার মূলউদ্দেশ্য জামালপুর কমিউনিটি কে একত্রিত করা এবং ঐক্য বজায় রেখে একে অন্যের সহযোগিতা করা। কিন্তু সৈয়দ শামীম জামান অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য জামালপুরবাসীর এই ঐক্য বিনষ্ট করার অপচেষ্টায় লিপ্ত হয়েছেন। যা আমরা জামালপুর সমিতি ইউকে কখনই বাস্তবায়ন হতে দিতে পারি না। তাই সৈয়দ শামীম জামানের প্রকাশিত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সংবাদটি প্রত্যাহারের দাবী জানাচ্ছি।
প্রতিবাদকারী
-ইশরাত জাহান পপি
সদস্য
আহ্বায়ক কমিটি
জামালপুর জেলা সমিতি ইউকে,লন্ডন।

Post a Comment
মতামত প্রকাশ করুন