প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
আম্ফানের পর এবার জামালপুরে আগুনের তান্ডব, একটি মসলার দোকান পুডে ছাই
প্রকাশঃ
মেলান্দহ প্রতিনিধি ।।
করোনার কারণে ঠিকমত দোকানপাট খুলতে পারেন না সাধারণ দোকানীরা। তার উপরে গত দুদিন ধরে সুপার সাইক্লোন আম্ফানের তান্ডব । এরই মধ্যে বুধবার শেষ রাত্রে আনুমানিক ৪ টার দিকে জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়া বাজারে এক মসলার দোকানে অগ্নিকান্ডে পুড়ে গেছে দোকানসহ যাবতীয় মালামাল।
ভুক্তভোগী দোকানদার এবাদুল্লাহ মোল্লার সাথে কথা বলে জানা গেছে,বাজারে অনেক দোকান তবে আমার দোকানের মসলা চাহিদা বেশী করোনার কারণে অল্প সময় দোকান খোলা রাখলেও আজ সবে কদরের রাত তার মধ্যে ঝড তুফানের কারণে বিদ্যুত না থাকায় দোকান বন্ধ করে বাডিতে গেলে শেষ রাতে হটাৎকরে পাহারাদার আগুনের খবর দেয় পরে খবর পেয়ে দোকানে আসলে দেখা যায় দোকানের চাল,ডাল,ছুলা,তৈল,মসলা ইত্যাদি প্রায় ৫লক্ষাধিক টাকার মালামাল পুডে ছাই হয়ে গেছে।তবে দোকানদারের দাবি বিদ্যুত নাই ঝড়বৃষ্টি তুফান এরপরই কিভাবে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে তবে ধরা যায় এটা পরিকল্পিত। এই নিয়ে মেলান্দহ থানায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে।
তবে তিনি আরও জানান, প্রশাসন ও সরকারের কাছে আকুল আবেদন থাকবে আমাকে যেন একটু সহযোগিতা করেন।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
Post a Comment
মতামত প্রকাশ করুন