ঢাকা
সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

জামালপুরে ত্রাণ কমিটির অনিয়ম,অভিযোগ করেছে কমিটির অন্য সদস্যরা

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
নিজস্ব প্রতিবেদক ।।
জামালপুরের মেলান্দহে ৮নংফুলকোচা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ত্রাণ কমিটির আহবায়কের অনিয়ম দুর্নীতির অভিযোগ করেছে ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মেহদেী হাসান চঞ্চল ও ত্রাণ কমিটির অন্য  সদস্যরা।
করোনাভাইরাসের কারণে মানুষ যখন কর্মহীন তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার    প্রকল্পের আওতায় হতদরিদ্র,দরিদ্র, নিম্ম মধ্যেবিত্ত,মধ্যেবিত্ত মানুষের মাঝে মোবাইল ফোনের মাধ্যমে ২৫ শত টাকার প্রণোদনা প্যাকেজ দেওয়ার অনিয়ম দুর্নীতি ও ফরমের জন্য চাদাঁ আদায় এবং স্বজনপ্রীতির অভিযোগ করেছে ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ও ত্রাণ কমিটির অন্য  সদস্যরা।
ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ও ত্রাণ কমিটির বাকী সদস্যরা জানান, উপজেলার ৮নংফুলকোচা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ত্রাণ কমিটির আহবায়ক ও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক জিয়াউল হক, সরকারের প্রণোদনা দেওয়ায় জন্য ন্যাশনাল আইডি কার্ডের ফোটোকপি এবং মোবাইল নাম্বারের সাথে ফরমের জন্য ২০ থেকে ৫০টাকা হাতিয়ে  নেয়। এমতাবস্থায়   বিষয়টি আমরা জানতে পেয়ে এলাকার নেতাকর্মিদের জানিয়েছি কোন সুরেখা না আশায় পরে উপজেলা চেয়ারম্যান ,উপজেলা নির্বাহী অফিসার, ইউপি চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।
এই ব্যাপারে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ত্রাণ  কমিটির আহ্বায়ক আব্দুল মান্নান জানান, অভিযোগ পেয়েছি তবে এবিষয়ে ক্ষতিয়ে দেখা হবে।
এই ব্যাপারে গণমাধ্যম কর্মীরা ওয়ার্ড ত্রাণ কমিটির আহবায়ক ও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক জিয়াউল হকের সাথে কথা বললে তিনি জানান, আমি কোন অনিয়ম করি নাই, তবে আমার এবং দলের ভাবমুর্তি নষ্টের জন্য কিছু লোক অপপ্রচার চালিয়ে যাচ্ছে#।


শিরোনাম...

একটি মন্তব্য করুন

মতামত প্রকাশ করুন