প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
ত্রাণ নিয়ে কর্মহীনদের পাশে এমপি হোসনে আরা
প্রকাশঃ
নিজস্ব প্রতিবেদক ।।
জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের এমপি হোসনে আরা করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায়দের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।
গত শুক্রবার বিকেলে ইসলামপুরের পাথর্শী ইউপির লাউদত্ত এলাকার বুলবুলি উচ্চ বিদ্যালয় মাঠে ২শ পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি চাল বিতরণ করেন।
এ সময় করোনাভাইরাস মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখাসহ মাস্ক ব্যবহার ও প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির না হওয়ার পরামর্শ দেন তিনি।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মির শরীফ হাসান লেনিন, পাথর্শী ইউপি চেয়ারম্যান ইফতেখার আলম বাবলু।

Post a Comment
মতামত প্রকাশ করুন