প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
দেওয়ানগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে পতিপক্ষের হামলায় এক পরিবারের ১০জন আহত
প্রকাশঃ
দেওয়ানগঞ্জ প্রতিনিধি ।।
পাওনা টাকা চাইতে গিয়ে পতিপক্ষের হামলায় একই পরিবার ফরিদ মিয়া, খইকফুল বেগম,শানুর বেগম,শাহানা গম,আকলিমা বেগম, আকুল মিয়া,আলম মিয়া,আনোয়ার হোসেন, আঃখালেক,ওছিউরজ্জামান সহ ১০জন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে জামালপুরের দেওয়ান গঞ্জ উপজেলার সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের কুমাড়ের চর গ্রামে ২৩এপ্রিল দুপুরে এ ঘটনা ঘটে। জানাগেছে, কুমাড়ের চর গ্রামের আলী আহাম্মদের ছেলে সেলিম মিয়া ১মাস পুর্বে একই গ্রামের শাহাজ্জামালের ছেলে ফরিদ মিয়ার কাছ থেকে ৭হাজার টাকা ধার নিয়ে দেই দিচ্ছি বলে তাল বাহানা করতে থাকে। ঘটনার দিন দুপুরে গ্রামের মালেক মিয়ার দোকানের সামনে ফরিদ মিয়া সেলিমের কাছে পাওনা টাকা চাইলে সেলিম টাকার নেইনী বলে অস্বিকার করলে এক প্রর্যায় দুজনের মধ্য হাতা হাতি হলে সেলিমের লোক জন খবর পেয়ে লাঠি সোটা নিয়ে ফরিদ মিয়াকে প্রহার করে। সেলিম কে মারধরের খবর পেয়ে তার বাবা,মা,ভাই বোন ভাবি ঘটনা স্হলে এলে তাদের উপর হামলা করলে একই পরিবারের ১০জন গুরুতর আহত হয়। আহতদের জামালপুর জেনারেল হাসপাতাল চিকিৎসার জন্য ভর্তি করা হলে ৫দিন চিকিৎসা শেষে হাসপাতাল কর্মরত ডাক্তার ছাড়পত্র দিয়ে বাড়ীতে পাঠিয়ে দেন। বর্তমান আহতরা মৃত্যর সাথে পান্জা লড়ছে। এঘটনায় ফরিদের বাবা শাহাজামাল দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেছে। দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনর্চাজ এম এম ময়নুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনা টি খুবই দুঃখ জনক। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে আসামী গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।

Post a Comment
মতামত প্রকাশ করুন