ঢাকা
সংবাদ শিরোনাম ::

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

ব্যাংক ঋণের দাবি জানালেন সংবাদপত্র মালিকরা

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
স.স.প্রতিদিন ডেস্ক ।।
করোনা পরিস্থিতিতে সংবাদপত্রের জন্য ব্যাংক ঋণ চেয়েছেন সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
বৃহস্পতিবার সচিবালয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে মতবিনিময়ে নোয়াব সদস্যরা এসব দাবি করেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এসময় সরকারি ক্রোড়পত্রসহ বিজ্ঞাপনের বকেয়া বিল দ্রুত পরিশোধে জোরাল ভূমিকা নিতে তথ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়েছে নোয়াব সভাপতি এ কে আজাদ।
এসময় সংবাদপত্রের জন্য ব্যাংক ঋণ সুবিধা ও সংবাদপত্রের হকার, পরিবহন শ্রমিক ও এজেন্টদের জন্য আর্থিক প্রণোদনার বিষয়গুলোও সুবিবেচনার দাবি জানান তিনি।
এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, সরকারের বিভিন্ন দপ্তরে সংবাদপত্রের যে বকেয়াগুলো আছে, সেগুলো পরিশোধের জন্য ইতোমধ্যেই মন্ত্রিপরিষদ থেকে চিঠি দেওয়া হয়েছে, যাতে সব মন্ত্রণালয় সংবাদপত্রের বকেয়া পরিশোধ করে।সেটির প্রেক্ষিতে আমরা আগামী সপ্তাহে প্রয়োজনে আমাদের মন্ত্রণালয় থেকে আরেকটা তাগিদপত্র সব মন্ত্রণালয়ে দেব।
তিনি আরো বলেন, আপনারা সংবাদপত্র পরিচালনার জন্য যে ঋণের কথা বলেছেন, সে বিষয়েও আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলব। যেহেতু সংবাদপত্র আমার দৃষ্টিতে একটি সার্ভিস সেক্টর। আপনারা শিল্প মন্ত্রণালয় থেকে শিল্প হিসেবে কিছু সুবিধা পান, পাশাপাশি সার্ভিস সেক্টর হিসেবেও আমি মনে করি এখানে সুযোগ রয়েছে।
দুর্যোগের মধ্যে আশা জাগানিয়া সংবাদ পরিবেশন করে মানুষকে জীবন সংগ্রামে টিকে থাকার মনোবল যোগাতে সংবাদপত্রগুলোর প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, আশাই মানুষকে ভবিষ্যতের দিকে নিয়ে যায়, আশাই মানুষকে জীবন সংগ্রামে টিকিয়ে রাখে। সেজন্যই আমি সেই সংবাদগুলো প্রকাশের অনুরোধ জানাব, যে সংবাদগুলো মানুষের মাঝে আশা জাগাবে; মানুষকে জানাবে যে আগামীতে সমস্ত অন্ধকার কেটে গিয়ে সুদিন আসবে।
এদিন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিনিধিরা তথ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে নিহত সাংবাদিক হুমায়ুন কবীর খোকনের পরিবারের জন্য সহায়তা চান। এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত সাংবাদিকদের জন্য চিকিৎসা ও ডিআরইউ সদস্যদের জন্য সম্ভাব্য সরকারি সহায়তারও আবেদন জানান ডিআরইউ নেতারা। ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদ এবং সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরীর নেতৃত্বে সংগঠনটির নেতারা তথ্যমন্ত্রীর সঙ্গে তার দপ্তরে দেখা করেন।
শিরোনাম...

একটি মন্তব্য করুন

মতামত প্রকাশ করুন