প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
শাহবাজপুরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন
প্রকাশঃ
নিজস্ব প্রতিবেদক ।।
জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সর্দারপাড়া গ্রামে গোলাম রাব্বানীর হ্যাচারীতে গত ২৩ মে গভীর রাতে দূর্বিত্তরা বিষ প্রয়োগ করে। এতে ৬টি পুকুরে মাছ মরে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়। এ ব্যাপারে গোলাম রাব্বানী বলেন আমি দীর্ঘদিন যাবৎ মাছ চাষ করে আসছি। আমার জানামতে শত্রু নেই। কে বা কারা রাতের আধারে আমার পুকুরে বিষ প্রয়োগ করে তেলাপিয়া, রুই, কাতল ও বাংলা মাছ নিধন করেছে। এতে আমার প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপার নারায়ণপুর তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দায়ের করেছি।
Post a Comment
মতামত প্রকাশ করুন