প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
জামালপুরে ইয়াবা ও গাঁজাসহ পাঁচজন আটক
প্রকাশঃ
নিজস্ব প্রতিবেদক ।।
জামালপুরের দেওয়ানগঞ্জের বাঘারচর এলাকা থেকে ৭ হাজার ৩৮৫ ইয়াবা ও সাড়ে ১০ কেজি গাঁজাসহ পাঁচজনকে আটক করেছে বিজিবি।
আটকরা হলেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার আগলারচর গ্রামের আমিনুলের ছেলে সুজন, ময়নাল হকের ছেলে সবুজ, শেরপুরের মাছপাড়া গ্রামের চান মিয়ার ছেলে ইরানি, বকশীগঞ্জ উপজেলার পিরেরচর গ্রামের সুলতানের ছেলে সহিজল, দেওয়ানগঞ্জ উপজেলার ময়েজ উদ্দিনের ছেলে হাফিজুর রহমান।
জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এস এম আজাদ জানান, শনিবার ভোরে ভারত সীমান্তের ঝাউডাঙ্গা এলাকায় বিজিবির সদস্যরা একটি মোটরসাইকেলে থাকা তিন মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১শ’ ৩৫ ইয়াবা উদ্ধার করে। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী বাঘারচর বিওপির মাখনের চরে অভিযান চালায় বিজিবি।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা ৬ হাজার ৮শ’ ৫০ ইয়াবা ও সাড়ে ১০ কেজি গাঁজা ফেলে পালিয়ে যায়। পরে সকাল সাড়ে ৯টার দিকে বাঘারচর বিওপির কদমতলা এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল নিয়ে পালানোর সময় দুই মাদক ব্যবসায়ীকে ৪০০ ইয়াবাসহ আটক করে বিজিবি সদস্যরা। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Post a Comment
মতামত প্রকাশ করুন