প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
দেওয়ানগঞ্জে সরকারী জমি দখল করে দোকান নির্মানের অভিযোগ
প্রকাশঃ
নিজস্ব প্রতিবেদক ।।
জামালপুরের দেওয়ান গঞ্জ পৌর শহরের সরকারী জমি দখল করে দোকান নির্মানের অভিযোগ উঠেছে। জানাগেছে, পৌর শহরের প্রধান প্রধান সড়কের কেন্দ্রীয় শহীদ মিনার,গো হাটি উন্মুক্ত মঞ্চ, বেলতলি মোড়ে পৌর বিধান লঙ্ঘন করে দোকান পাট নির্মানে যান জোট সৃষ্টি হওয়ায় চলা চলে ভোগান্তিতে পড়েছে পৌর বাসি।অপর দিকে বেলতুলি বাজার মোড়ে সরকারী জমি মেক্সী ষ্টানের জমি দখল করে দোকান নির্মান করায় বিপাকে পড়েছে মেক্সী চালকরা।
মেক্সী চালক করির জানান, সরকারী জমি হিসাবে আমরা দীর্ঘ দিন যাবত বেলতুলি মোড়ে গাড়ী পাকিং দিয়ে আসছি। ট্রেনের যাত্রীরা ষ্টেশন থেকে এসে এখান থেকে গাড়ীতে উঠে। এ সরকারী জমিতে দোকান পাট নির্মান হওয়ায় গাড়ী পাকিং জায়গা না থাকায় মেইন রোর্ড গাড়ী রাখায় যান জোট সৃষ্টি হচ্ছে। পৌর মেয়র শাহ নেওয়াজ শাহানশাহ জানান, দেওয়ানগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়কের মোড়ে পৌর বিধান লঙ্ঘন করে দোকান পাট নির্মান করায় পৌর বাসী যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছে। দোকান নির্মানকারিদের নোটিশ দেওয়ার পরও কোন তোয়াক্কা না করে দোকান নির্মান করেছে। এ ব্যাপারে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করি। সহকারী কমিশনার (ভুমি) আসাদুজ্জামান জানান, বেলতুলি সরকারের জমি দখল করে দোকান নির্মান করা হয়েছে এ বিষয় ইউএনও অবগত আছে,এবংআমি ও জানি তবে জমির মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Post a Comment
মতামত প্রকাশ করুন