প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
এমপির উদ্যোগে মাদারগঞ্জে নমুনা সংগ্রহ বুথ চালু
প্রকাশঃ
মোঃ আব্দুর রহমান রাফে ।।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নমুনা সংগ্রহ বুথ স্থাপন করা হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধ ও চিকিৎসা সেবা অব্যাহত রাখতে ডাক্তার, সেবিকা ও মাঠকর্মীদের সুরক্ষার জন্য জামালপুর-৩ মেলান্দহ-মাদারগঞ্জ আসনের এমপি মির্জা আজমের নিজস্ব তহবিল এটি স্থাপন করা হয়।
রোববার দুপুরে নমুনা সংগ্রহের বুথ উদ্বোধন করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কমিটির সভাপতি মির্জা আজম এমপি। সামাজিক দূরত্ব বজায় রেখে স্যাম্পল কালেকশন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ইউএনও মো. আমিনুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল, পৌরসভা মেয়র মির্জা গোলাম কিবরিয়ার কবির, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম ও জাহিদুর রহমান উজ্জল প্রমুখ।

Post a Comment
মতামত প্রকাশ করুন