প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
দেওয়ানগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিতরণ
প্রকাশঃ
দেওয়ানগঞ্জ প্রতিনিধি ।।
জামালপুরের দেওয়ানগঞ্জে সামাজিক ও শারীরিক দূরুত্ব বজায় রাখে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিতরণ করা হয়েছে। জানা গেছে. সোমবার থেকে উপজেলার ৮টি ইউনিয়নের ৩৬জন ডিলারের মাধ্যমে ১৯ হাজার ২০৯জন দুঃস্থদের মাঝে ১০টাকা কেজি দরে চাল বিতরণ করেন ডিলাররা। মঙ্গলবার দুপুরে উপজেলার খড়মা বাজারের ডিলার গোলাম মোহাম্মদ লিটু চাল বিতরণ কালে জানান. বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনার বরাদ্দ ও দিক নির্দেশনায় ও সরকারি নিয়মনীতি অনুযায়ী শারীরিক দুরুত্ব বজায় রেখে দরিদ্রদের মাঝে প্রতি কার্ডধারীকে ৩০ কেজি হারে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ করা হচ্ছে। উপজেলা খাদ্য অফিসার জয়কৃষ্ণ গুপ্ত জানান. অনিয়ম দুর্নীতি ঠেকাতে ডিলার প্রতি একজন করে সরকারি কর্মকর্তা ট্যাগ অফিসার ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের তদারকি অফিসার নিযুক্ত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া জানান. দরিদ্র ও হতদরিদ্র পরিবাররা যেন অল্প অর্থে খাদ্য পান সে জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভর্তুগি দিয়ে এ চাল ডিলারদের মাধ্যমে পৌছে দেওয়া হচ্ছে। তবে চাল বিতরণে যেন কোন অনিয়ম না হয় যে দিকে লক্ষ রেখেছে উপজেলা প্রশাসন।

Post a Comment
মতামত প্রকাশ করুন