প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
বকশীগঞ্জে আওয়ামী নেতা কর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
প্রকাশঃ
বকশীগঞ্জ প্রতিনিধি ।।
জামালপুরের বকশীগঞ্জে করোনা সংক্রমন ও ঈদউল ফিতর উপলক্ষে দরিদ্র, অসহায় মানুষের পাশাপাশি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতা ও জামালপুর জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ মেডিসিন। জানা গেছে, আবুল কালাম আজাদ মেডিসিন একজন ত্যাগী নেতা হিসাবে সাংগঠনিক কাজ করে যাচ্ছেন এবং সমাজ সেবক হিসাবেউপজেলায় বন্যা,শীত সহ যে কোন দুযোর্গ সময় অসহায় পরিবারদের মাঝে সার্বিক সহ যোগিতা করে আসছেন। করোনা সংক্রমনে উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌর শহরের কর্মহীন, দরিদ্র মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছেন। ধারাবাহিকতায় তিনি আসছে ঈদ উলফিতুর উপলক্ষে রোব বার থেকে আওয়ামী লীগ ও সহ যোগী সংগঠনের নেতা কর্মীদের ঈদ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।ধানুয়া কামালপুর ও বাট্রাজোড় ইউনিয়নের দের শতাধিক নেতা কর্মীদের মাঝে আবুল কালাম আজাদ মেডিসিন উদ্যোগে নগদ অর্থ সহায়তা করেছেন তার ছোট বোন বাংলাদেশ মহিলা আওয়ামীগীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বকশীগঞ্জ উপজেলা মহিলা
আওয়ামীলীগের প্রতিষ্টাতা শাহিনা বেগম।এসময় উপজেলা আওয়ামীলীগের সাস্কৃর্তিক সম্পাদক মেজবাহ উল হক জুলফিকার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হুময়ন কবীর মুরাদ,সদস্য ইয়াসিন তালুকদার সহ আওয়ামী ওসহ যোগি সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

Post a Comment
মতামত প্রকাশ করুন