প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
রাতের আধারে নিজ অর্থায়নে ত্রাণ বিতরণ করলেন জননেতা মোঃ সাইফুল ইসলাম খান সোহেল
প্রকাশঃ
কেন্দুয়া ইউনিয়নের নিন্ম আয়ের খেটে খাওয়া কর্মহীন মানুষকে রাতের আধারে নিজ অর্থায়নে ত্রাণ বিতরণ করলেন জননেতা মোঃ সাইফুল ইসলাম খান সোহেল
মোঃসাইদুর রহমান সাদী ।।
কেন্দুয়া ইউনিয়নের নিম্ন আয়ের খেটে খাওয়া কর্মহীন মানুষকে রাতের আধারে নিজ অর্থায়নে ত্রাণ বিতরণ করলেন জননেতা মোঃ সাইফুল ইসলাম খান সোহেল। গত ২৩ এপ্রিল রাতে বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে ত্রান বিতরণ করেন। জানা যায় গত ২৩ এপ্রিল রাতে কুটামনি ও গোপালপুর গ্রামের নিন্ম আয়ের খেটে খাওয়া কর্মহীন মানুষের মাঝে নিজ অর্থায়নে ৫০ প্যাকেট ত্রাণ বিতরন করেন। এ সময় সাইফুল ইসলাম খান সোহেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কেন্দুয়া ইউনিয়নের প্রতিটি গ্রামে গ্রামে আমার ত্রান বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
তারই ধারাবাহিকতায় গত ২৩ এপ্রিল রাতে কুটামনি ও গোপালপুর গ্রামে তিনি ত্রান বিতরণ করেন। তিনি আরোও বলেন, আল্লাহতালা যদি আমাকে সুস্থ রাখে তাহলে কেন্দুয়া ইউনিয়নের প্রতিটি গ্রামের অসহায় ও দুস্থদের মাঝে আমি ত্রাণ বিতরণ করব ইনশাল্লাহ। ত্রাণ বিতরণের পূর্বে তিনি করোনা প্রতিরোধের প্রচারনা লিফলেট মাইকিং জীবানু ধ্বংস করার স্পে ছিটানো এবং ইউনিয়নের গুরুত্বপূর্ন পয়েন্টগুলোতে সাবান ও পানির ডাম বসিয়ে হাত দোয়ার ব্যবস্থা করেন। তিনি করোনাভাইরাস মোকাবেলায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।


Post a Comment
মতামত প্রকাশ করুন