প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
নতুন বই পেয়ে বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আনন্দে উচ্ছ্বসিত
প্রকাশঃ
মোঃ সাইদুর রহমান সাদী ॥
জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। নতুন বই পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়েছে বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত ৫ জানুয়ারি রোববার বেলা ১২টার দিকে বাংলাদেশ উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মাঝে নতুন বই উৎসবের আয়োজন করা হয়। নতুন বই উৎসব অনুষ্ঠানে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিন শিক্ষার্থীদের হাতে সরকারের দেওয়া বিনামূল্যে নতুন বই তুলে দেন। বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ খালেদুজ্জামান প্রদীপের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জামালপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফরুজা বেগম, কেন্দুয়া ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মাহবুবুর রহমান মঞ্জু, বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ জহুরুল হক, কেন্দুয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপ-সহকারী ভূমি কর্মকর্তা রতন কুমার দে, বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য যথাক্রমে মোঃ মাসুদ রানা টিক্কি, শেখ ফখরুল হুদা পিপুল, শেখ ফখরুল আলম লিটু ও মুরাদ খান, বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
নতুন বই বিতরণ উৎসবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিন বলেন, সরকার ২০১০ইং সাল থেকে ১ জানুয়ারী শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিচ্ছে। যাতে করে শিক্ষার্থীদের পড়ালেখায় কোন বিঘœ সৃষ্টি না হয়। এই নতুন বই বিতরণে কেউ যদি অনিয়ম করে তবে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


Post a Comment
মতামত প্রকাশ করুন