প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
নকলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
প্রকাশঃ
শেরপুর প্রতিনিধি ।।
রাষ্ট্রীয় কোষাগার থেকে পৌর
কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন ভাতা প্রদানসহ পেনশন প্রথা চালু করা এবং
জনপ্রতিনিধিদের সম্মানীভাতা প্রদানের দাবিতে গত ১ জুলাই সকাল ৯টা থেকে বিকাল
৫টা পর্যন্ত শেরপুরের নকলা পৌরসভা কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন
করেছেন নকলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আহবানে বাংলাদেশ পৌরসভা সার্ভিস
অ্যাসোসিয়েশন শেরপুর জেলা শাখার আয়োজনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
অবস্থান কর্মসূচিতে সংক্ষিপ্ত আলোচনা সভায়
বক্তব্য রাখেন নকলা পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও সহকারী
প্রকৌশলী মো. আব্দুল মোতালেব, সাধারণ সম্পাদক ও সহকারী কর আরোপকারী
কর্মকর্তা মো. মোশারফ হোসেন, সচিব মনিরুল হাসান প্রমুখ। এসময় পৌরসভার
অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Post a Comment
মতামত প্রকাশ করুন