ঢাকা
সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

নকলায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
শেরপুর প্রতিনিধি ।।
শেরপুর জেলার নকলা উপজেলায় ২৮ মে মঙ্গলবার গণপদ্দী ইউনিয়নের জালালপুর পশ্চিমপাড়া এলাকার বিদ্যুৎ অফিসের সামনে খোকন হাসান (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।
নিহত খোকন গনপদ্দী গ্রামের জনৈক রফিজ উদ্দিনের ছেলে ও গনপদ্দী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। সে তার বাবা-মায়ের ২ ছেলে ও এক মেয়ের মধ্যে দ্বিতীয় সন্তান ছিল।
পরিবার সূত্রে জানা গেছে, খোকন গনপদ্দী বাজার হতে বন্ধুর মোটরসাইকেল যোগে নকলা বাজারে যাবার পথে জালালপুর পশ্চিমপাড়া এলাকার বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছামাত্র মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পাকা পিলারের সাথে ধাক্কা খেয়ে মাথায় গুরুতর জখম হয়। পরে স্থানীয় এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় খোকন হাসানকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এদিকে ময়মনসিংহ নেওয়ার পথিমধ্যে শম্বুগঞ্জ এলাকায় খোকন হাসান মারা গেলেও, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ ওই শিক্ষার্থীর নিহতের ঘটনার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।
শিরোনাম...

একটি মন্তব্য করুন

মতামত প্রকাশ করুন