প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
হাসির হাড়ি-১
প্রকাশঃ
প্রেমিককে খুন করতে বিয়ে!
এক মেয়ে প্রেমিকের সাথে ঝগড়া করে চুপচাপ বসে আছে। তখন তার পাশ দিয়ে ইচ্ছা পূরণের দেবতা যাচ্ছে। মেয়েটাকে দেখে তার মায়া হয়। কাছে গিয়ে জিজ্ঞেস করে-
দেবতা: কী হয়েছে তোমার? আমি তোমার একটা ইচ্ছা পূরণ করতে পারবো। বলো কী চাও তুমি?
মেয়ে: আমি আমার প্রেমিককে খুন করতে চাই।
দেবতা: নাও এই পিস্তল। তোমার প্রেমিককে মেরে আসো। ১ মিনিটের মধ্যে সে মারা যাবে।
মেয়ে: না, আমি এতো সহজ মৃত্যু দিতে চাই না। ওকে কষ্ট দিয়ে মারতে চাই।
দেবতা: এই নাও রশি। ওকে গলায় ফাঁস দিয়ে মেরে ফেল। ও কষ্ট পেতে পেতে মারা যাবে।
মেয়ে: না, আমি এমনভাবে কষ্ট দিতে চাই- যাতে ও মরবেও না আবার সারাজীবন কষ্টও পেতে থাকবে।
দেবতা: তাইলে তুমি ওকে বিয়ে করে ফেলো!
আন্ডারওয়্যার হারিয়ে যাওয়ায়
একটি হাতি সুইমিং পুলে গোসল করছে। একটি নেংটি ইঁদুর এসেই তাকে বলে-
ইঁদুর: মামা, একটু উপরে ওঠ তো।
হাতি: কেন?
ইঁদুর: কাজ আছে, ওঠ।
ইঁদুরের অনুরোধে হাতি উঠল। ইঁদুর হাতিকে অনেক সময় ধরে ঘুরে-ফিরে দেখল। তারপর বলল-
ইঁদুর: যাও, গোসল করগে।
হাতি: তুই আমাকে সুইমিং পুল থেকে উঠালি আবার নামালি, কাহিনিটা কী?
ইঁদুর: আমার একটা আন্ডারওয়্যার হারায়া গেছে। ভাবলাম তুমি পরে আছো কি-না?
চিকিৎসকের প্রশ্নের উল্টা জবাব
রোগী গেলেন চিকিৎসকের কাছে। চিকিৎসক প্রথমেই জানতে চাইলেন-
চিকিৎসক: আপনি চা, কফি, মদ, সিগারেট কী কী খান?
রোগী: থাক, কিছু আনতে হবে না। আমি ওসব বাসা থেকে খেয়ে এসেছি।

Post a Comment
মতামত প্রকাশ করুন