ঢাকা
সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

ময়মনসিংহে শাকিল হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
ময়মনসিংহ প্রতিনিধি ।।
ময়মনসিংহে চাঞ্চল্যকর শাকিল হত্যা মামলার প্রধান আসামিকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৭ জুন) ভোর রাতে গাজীপুর থেকে রিমনকে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক খন্দকার শাকের আহমেদের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে গাজীপুর থেকে রিমনকে গ্রেফতার করেছে। তাকে ময়মনসিংহে আনা হয়েছে। তিনি আরো বলেন, শাকিল হত্যাকান্ডে জড়িত মূল আসামি রিমনকে পুলিশ গ্রেফতার করেছে। তদন্ত চলছে ও জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। হত্যাকান্ডের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুর ২ টার দিকে নগরীর চরপাড়া কপিক্ষেত এলাকার আবাসিক বাসার ভাড়াটিয়া মাসুমের কাছ থেকে চাঁদার টাকা আনতে গিয়ে বিতর্কের এক পর্যায়ে সহযোগী রিমন (১৭) এর ছুরিকাঘাতে খুন হয়েছে বন্ধু শাকিল (১৭)। মঙ্গলবার দুপুরে ছুরিকাঘাতের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে ঢাকা মেডিক্যালে মারা যায় শাকিল।
শিরোনাম...

একটি মন্তব্য করুন

মতামত প্রকাশ করুন